শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৫:০০ পিএম, ২০২৬-১০-০৩
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ২৫০মি.লি. বিদেশী মদ, ২টি ফেন্সিডিলের খালি বোতল, ৪টি ইয়াবা সেবনের পাইপ এবং ১০পাতা টাপেন্ডা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১২৫০(এক হাজার দুইশত পঞ্চাশ) টাকাসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০২জন মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করো বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জোরারগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। এবিষয়ে 'দৈনিক আমাদের বাংলা'কে তিনি আরো জানান, জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মেহেদীনগরের বসতবাড়ীর কোয়ার্টারের ভিতর হতে ৪নং ধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের দেলু আমিন মাস্টার বাড়ীর মৃত রবিউল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ'কে (৩২), গ্রেফতার করা হয়। এসময় শাহাদাত (৪০), শাহ আলম (৩৫), রুপম (৩৪)সহ অজ্ঞাতনামা ২জন আসামি পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। এছাড়াও অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে আটক ০২জন মাদকসেবীকে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০১ দিন মেয়াদে সাজা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শনিবার আইনানুগ ব্যবস্থাগ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনাকে ভারতে নিতে সে দেশের সেনাবাহিনী বা বিà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মাসের প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কে রাজীব পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত à¦...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনায় আ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কাঁচা পাট রপ্তানি করে নয়, পাটকে উচ্চমূল্যের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited