শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৯ পিএম, ২০২৬-০১-২৬
নেত্রকোনা প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদাকৃতদের মধ্যে দলটির উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, মাঘান- সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি পলাশ মিয়াসহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের কাজী অফিস সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ ও সেক্রেটারি মাষ্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর নেতারা সদ্য যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করেন। জামায়াতে ইসলামে যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মী যোগদান করেছি। সামনে আরো অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব। নেত্রকোনা-৪ জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited