বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

নবাবগঞ্জ এতিমখানা : এতিম আছে ১০ জন বিল হচ্ছে দেড় শতাধিকের

সাজেদা হক :    |    ০৪:৪০ পিএম, ২০২৪-০৫-১৩

নবাবগঞ্জ এতিমখানা : এতিম আছে ১০ জন বিল হচ্ছে দেড় শতাধিকের

নবাবগঞ্জ এতিমখানা শুধু উপজেলারই নয়, জেলার মধ্যেও পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। অথচ এই প্রতিষ্ঠানের এতিমদের নামে চলছে হরিলুট। এতিম আছে মাত্র ১০জন, বিল করা হচ্ছে শতাধিক এতিমের নামে। আর এভাবেই আর্থিক অনিয়মের মাধ্যমে যোগসাজসে সরকারি অর্থ হরিলুট করছেন সমাজসেবা কর্মকর্তা ও নবাবগঞ্জ এতিমখানার সভাপতি ইব্রাহিম খলিল। 

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ইছামতি নদীর কূল ঘেঁষে নবাবগঞ্জ বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত নবাবগঞ্জ এতিমখানা ও দাখিল মাদ্রাসা।এই মাদ্রাসাটি ১৯৮২ ইং সালে আলহাজ্ব মুহাম্মদ সেলিম চৌধুরী সাহেবের অদম্য সাহসিকতা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ১৯৮৬ সালের ১লা জানুয়ারি নবাবগঞ্জ দাখিল মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম অনুমতি লাভ করে। ১৯৮৮  সালের ১লা জানুয়ারি একাডেমিক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালের ১লা ডিসেম্বর সরকারের এমপিও ভুক্তির তালিকায় আসে।

এ বিষয়ে এতিমখানার সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, অভিযোগ মিথ্যা। নবাবগঞ্জ প্রেসক্লাবের বহুদিনের সভাপতি, সমকাল পত্রিকার প্রতিনিধি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানিয়ে তিনি প্রতিবেদককে নবাবগঞ্জ যেতে বলেন। পরে সরেজমিন এতিমখানা পরিদর্শন শেষে সভাপতির সাথে কথা বলতে ফোন দিলে তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেন নি। 

একইভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানকে ফোন দিলে তিনি প্রতিবেদকের অভিযোগ অস্বীকার করেন এবং ফোনে তথ্য দেয়া যাবে না জানিয়ে নবাবগঞ্জ আসতে বলেন। পরে নবাবগঞ্জে গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি। প্রতিবেদকের কল রিসিভও করেননি।  

সরেজমিন এতিমখানায় গেলে দেখা যায় সেখানে এতিম আছেন ১০ জন, বাবা-মা আছে এমন শিশুর সংখ্যা ৫০ এর অধিক, বাবা আছে মা নাই এমন শিশুর সংখ্যা ৩০ জন। এই এতিমখানার ছাত্র সায়েম (ছদ্মনাম), পঞ্চম শ্রেণীতে পড়ে। তার বাবা আছে মা নেই। দুই ভাই এক বোনের সংসারে শিশু সায়েমকে এই এতিমখানায় দিয়ে গেছে গ্রীল শ্রমিক বাবা। দু:স্থ্য হলেও শিশু সায়েম কিন্তু এতিম নয়। একইভাবে শিশু তানভীর (ছদ্মনাম) এর বয়স ১৭ বছরেরও বেশি। সে পড়ে অষ্টম শ্রেনিতে। তানভীরের বাবা ও মা উভয়েই বেঁচে আছেন। সে তাঁর এক বন্ধুর কাছে শুনে এখানে এসেছেন। এমন অনেকেই আছেন এখানে যারা দু:স্থ্য এবং অসহায়। এইখাতে আর্থিক অনিয়ম হচ্ছে ভিন্ন ভিন্ন খাত ওয়াইজ। এতিম, অসহায়, দু:স্থ্য- এই শিরোনামে। 

তবে এতিমখানার দায়িত্বে থাকা সুপারিনটেন্ডেন্ট মো. আমিনুল ইসলাম প্রতিবেদককে জানান, তিনি এতিমখানা বিষয়ে কিছু জানেন না, নতুন এসেছেন। বেতন সংক্রান্ত ঝামেলার কারণে এতিমখানা বিষয়ে মনোযোগ দিতে পারেন না। তবে এখানে সব মিলিয়ে আড়াই শতাধিক শিশুকে সেবা দেয়া হয় বলে তিনি জেনেছেন। আরও তথ্য জানতে চাইলে তিনি বলেন, তথ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া, সমাজসেবা অধিদপ্তরের পারমিশন ছাড়া তথ্য দিতে পারবেন না। 

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল প্রতিবেদককে জানান, আপনি প্রতিবেদন করলে করতে পারেন। কোন তলব আসলে আমি দেখবো। এখানে কোন সমস্যা নেই। 

সাধারণত আমরা এতিম বলতে নিঃস্ব ও নিঃসঙ্গ শিশুদের বুঝি। মাতা-পিতাহীন শিশুদের এতিম বলছে বাংলা অভিধান। কিন্তু ইসলামী পরিভাষায় যে শিশুর পিতা ইন্তেকাল করেছেন কিন্তু মা বেঁচে আছেন শুধু তাদেরকে এতিম বলা হচ্ছে। ইসলামী পরিভাষাকেই এতিমের সংগা হিসেবে অভিহিত করেছে সমাজসেবা অধিদপ্তরও। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই তথ্য দেওয়া বিষয়ে অসহযোগিতা করায় ওয়েবসাইটের স্বরণাপন্ন হতে হয়েছে। ওয়েবসাইটে দেখা যায়,   2022-2023 অর্থবছরের বেসরকারি এতিমখানার এতিম শিশুদের জন্য ২য় কিস্ত্রি (জানুয়ারি ২০২৩-জুন ২০২৩) ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও মজুরি দেখানো হয়েছে এতিম ৭৩ জন, বরাদ্দ  ৮ লাখ ছিয়াত্তুর হাজার টাকা। এখন চলছে ২০২৪ এর মে মাস। ঢাকা জেলার সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, কেবল নবাবগঞ্জেই রয়েছে ৫টি এতিমখানা, যেখানে এতিমের সংখ্যা উল্লেখ করা আছে ১৪৭ জন। বরাদ্দ রয়েছে জনপ্রতি ১ হাজার টাকা করে (জানুয়ারি ২০২৩-জুন ২০২৩)। এটি কেবল এতিমদের জন্য বরাদ্দ। এর বাইরে দু:স্থ্য এবং অসহায়দের জন্য সরকারিভাবেই ভিন্ন ভিন্ন বরাদ্দ রয়েছে। এছাড়াও একটি পুরোনো এবং প্রসিদ্ধি হিসেবে এই এতিমখানায় ব্যক্তি অনুদান সবচেয়ে বেশি

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর