শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২৪-০৭-২৮
উন্নয়নমূলক কার্যক্রম মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
তিনি আজ রোববার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাসিক এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
তিনি উন্নয়ন কাজ পরিদর্শন শেষে আবশ্যিকভাবে মন্ত্রণালয়ে পরিদর্শন প্রতিবেদন প্রেরণ করার নির্দেশ দেন।
তিনি যথাসময়ে দপ্তর ও সংস্থার অনুকূলে অর্থছাড় এবং যাদের গবেষণা করার সুযোগ রয়েছে সেসব দপ্তর ও সংস্থার গবেষণা খাতে অর্থবরাদ্দ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন ।
সরকারি ক্রয় কার্যক্রমে মানসম্মত দেশীয় পণ্য বিশেষ করে লিফটসহ দেশে উৎপাদিত বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য তিনি নির্দেশ প্রদান করেন।
সরকারি ক্রয় কার্যক্রমে প্রচলিত আর্থিক বিধিবিধান বিশেষ করে পিপিআর- ২০০৮ ও ফিনাসিয়াল রুলস যেন যথাযথভাবে মেনে চলা হয় সে ব্যাপারে তিনি সকলকে সর্তক থাকতে বলেন।
২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য মোট ৬০৮১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ছিল। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯৫ দশমিক ৭৬ শতাংশ যা গতবছর একই সময়ে ছিলো ৮৮ দশমিক ৭৬ শতাংশ। এক্ষেত্রে এবছর জাতীয় অগ্রগতি ৮০ শতাংশ।
মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সিদ্দিকুর রহমান সরকার, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হকসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর ও সংস্থার প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited