শিরোনাম
সংবাদদাতা, মীরসরাই :: | ০৫:৩৫ পিএম, ২০২২-০৮-২৬
মিরসরাইয়ে পারিবারিক কাজ শেষে বারইয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় নয়ন ভুঁইয়া (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নয়ন ভূঁইয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোশাররফ সওদাগর বাড়ির নুর আলমের পুত্র।নয়নের জেঠাতো ভাই মো. সবুজ বলেন, শুক্রবার দুপুরে নয়ন বাইসাইকেল যোগে পারিবারিক কাজে বারইয়ারহাট বাজারে যায়। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় বেপরোয়া গতির একটি ক্যাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল নয়ন। শুনেছি স্থানীয়রা ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়েছে।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই বাতেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে এখনো কেউ জানায়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited