শিরোনাম
সংবাদদাতা বগুড়া :: | ০৭:৩৬ পিএম, ২০২১-০৮-০৯
বগুড়ায় নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করার অপরাধে ২ জন কালোবাজারিকে আটক করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। র্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,একটি সংঘবদ্ধচক্র সোনাতলা থানা এলাকায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে সিগারেট ও বিড়ি তৈরী করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার দিবাগত রাত আড়াইটার সময় সোনাতলার গড় চৈতন্যপুর নয়া পাড়া আলভি ফাক্টরির সামনে হতে তাদের আটক করা হয়েছে। আটককৃত কালোবাজারী শ্রী নিখিল চন্দ্র দাস (৫৬) সে শিবগঞ্জের কুকি জগন্নাথপুর গ্রামের খগেন্দ্র নাথ এর ছেলে এবং সোনাতলা উপজেলার পুরকায়েত বড়গাছার মোঃ আবুল হোসেন এর ছেলে মোঃ খোকন মন্ডল (৩৫)। অভিযানের সময় ১২৩৫০ প্যাকেট সিগারেট, ৭২০০ প্যাকেট বিড়ি, ১টি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-০২-০৪৫৬), ২টি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে সিগারেট ও বিড়ি তৈরী করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited