শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৩:৫০ পিএম, ২০২৬-১০-২২
কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. হারুন (২০)। তিনি চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. কবিরের ছেলে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন পর্যটক।
হিমছড়ি সৈকতে ডুবে যাওয়া ৫ পর্যটকের পরিচয় শনাক্ত
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার পেঁচারদ্বীপে জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছিল। নতুন করে হারুনের লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
নিখোঁজ আরেক পর্যটক হলেন ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)।
লাশ উদ্ধার হওয়া তিনজন হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩), শহীদুল ইসলাম (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. আকাশ (২১)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের দুটি দল পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন রেজুখাল পেরিয়ে খাল ও সমুদ্রের মাঝখানে জেগে ওঠা একটি চরে ঘুরতে গিয়েছিল। বিকেলের দিকে জোয়ার শুরু হলে পানি বাড়তে থাকে। একপর্যায়ে চরটি পানিতে তলিয়ে গেলেও পর্যটকেরা বিষয়টি বুঝতে পারেননি। পরে তারা পানিতে ডুবে যান।
স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি চলছিল। পরে হারুনের লাশ উদ্ধার করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সানী জানান, বুধবার দুপুর ১২টার দিকে ট্রেনে করে তারা কক্সবাজারে পৌঁছান। আগে থেকে বুকিং করা পেঁচারদ্বীপের একটি রিসোর্টে ওঠার পর বিকেল সাড়ে ৩টার দিকে সমুদ্রে গোসল করতে নামেন। পরে রেজুখাল পেরিয়ে চরে চলে যান। একইভাবে অন্য একটি পর্যটক দলের সদস্যরাও খাল পেরিয়ে সেখানে গিয়েছিলেন। এরপরই দুর্ঘটনাটি ঘটে।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীরà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited