বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পঞ্চগড় সুগার মিল বন্ধের সিদ্ধান্ত, শ্রমিক-কর্মচারীরা প্রতিবাদে বিক্ষোভ

সংবাদদাতা, পঞ্চগড় :    |    ০৭:৫৯ পিএম, ২০২০-০৯-১৪

পঞ্চগড় সুগার মিল বন্ধের সিদ্ধান্ত, শ্রমিক-কর্মচারীরা প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড় চিনি কল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন। এর প্রতিবদে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
১৩ সেপ্টেম্বর (রোববার) সকাল দশটার পঞ্চগড় সুগার মিল এর প্রধান ফটকের সামনে পঞ্চগড় চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে মিলের শ্রমিক-কর্মচারীরা।
দেশের সুগার মিল গুলোর ক্রমবর্ধমান লোকসান ঠেকাতে ১৬ টি সুগার মিলের মধ্যে ৮টি সুগার মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন। এ বন্ধ প্রক্রিয়ার মধ্যে পঞ্চগড় চিনি কলের নাম আসায় মিল সচল রাখতে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে মিলের শ্রমিক-কর্মচারীরা।
এ সময় বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি আনারুল ইসলাম এবং পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক আব্দুর রহিম এবং শ্রমিক সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। শ্রমিকদের দাবী সরকারের ৮টি চিনিকল বিরাষ্ট্রীয়করন প্রক্রিয়া বন্ধ করতে হবে। কারন সুগার মিল বন্ধ হলে শ্রমিক কর্মচারিদের না খেয়ে পথে বসতে হবে। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যাতে পঞ্চগড় সুগার মিল বন্ধ না হয়।
বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি আনারুল ইসলাম বলেন, ইতিমধ্যে সরকার দেশের দশটি চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। শিল্প মন্ত্রনালয় তালিকা দিয়ে সরকারকে সুপারিশ করেছে মিলগুলো বন্ধ করার জন্য। সেই তালিকায় পঞ্চগড় সুগার মিল রয়েছে। ইতিমধ্যে শ্রমিকদের পাওনার হিসাব করেছে সরকার। আসলে পাওনা মিটিয়ে দিলে শ্রমিকরা আগামিতে কি করবে এটা আগে সরকারকে ভাবতে হবে।
পঞ্চগড় চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রহিম বলেন, এই সুগার মিল আমাদের প্রান। আন্দোলন করতে গিয়ে যদি রক্তাক্ত হতে হয় তাহলে আমি মিছিলের সামনে থাকবো। বুলেট ছুড়লে প্রথমে আমি বুক পেতে দিবো। পঞ্চগড় সুগার মিলের সকল শ্রমিককে আগামি দিনে যদি বৃহত্তর আন্দোলন হয় তাহলে শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশ নেওয়ার আহবান জানান তিনি। 
পরে শ্রমিকরা স্লোগান দিয়ে সুগারমিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। পঞ্চগড় সুগার মিল এর তিন শতাধিক শ্রমিক কর্মচারি কর্মসূচিতে অংশ নেয়।
উল্লেখ্য ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ৬০ কোটি ও ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৪৭ কোটি টাকাসহ পঞ্চগড় সুগার মিলের প্রতিষ্ঠালগ্ন থেকে ৩০০ কোটি টাকার বেশি লোকসান হয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর