শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৮:৩৪ পিএম, ২০২১-০৫-১১
খুলনা জেলার দাকোপ উপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ভৌগলিক দিক থেকে তিনটি ব-দ্বীপে বিভক্ত এই এলাকার চাষীদের ভাগ্য উন্নয়নে নদী-খাল খনন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।
প্রচন্ড খরায় নদী খালে পানি শুকিয়ে যাওয়া সহ নানান প্রতিবন্ধকতার মধ্যে প্রতি মওসুমে ফসল উৎপাদন করতে হয় এলাকার কৃষকদের। জানাযায়, সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় দেরিতে লাগানো ৩০ শতাংশ তরমুজ চাষীরা বড় ক্ষতির মুখে পড়েছে। এছাড়া এলাকায় জলাধার না থাকায় অনেক কৃষক তাদের চাষ করা জমিতে ঠিক মতো পানি দিতে পারেনি।
এদিকে, এলাকার বড় বড় খাল গুলো বিশেষ করে বাজুয়া ইউনিয়নের কোচারখাল, চুনকুড়ি উত্তরপাড়ার দোয়ানীয়া ও তলতলা খাল, চড়া নদী, বানিশান্তা ইউনিয়নের আমতলার খাল, ভোজনখালি খাল, লাউডোব ইউনিয়নের কালিকাবাটি খাল, কৈলাশগঞ্জ ইউনিয়নের কালীর খাল, দাকোপ ইউনিয়নের দাকুপী খাল সহ অসংখ্য নদী খাল ভরাট হয়ে গেছে।
কৃষকেরা জানান, শুকিয়ে যাওয়া খালের ওপর দিয়ে মানুষ যাতায়াত করছে। অবিলম্বে খাল খনন না করলে আগামীতে চাষীরা ফসল ফলাতে পারবে না। তাই অবিলম্বে খাল খনন, পরিকল্পিত বাজার ব্যবস্থা, বাজুয়া এলাকায় তরমুজ প্রক্রিয়াজাত কারখানা স্থাপন, তিন পোল্ডারে তিনটি হিমাগার নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তরমুজ মওসুমে এক মাসের জন্য পোদ্দারগঞ্জ ও পানখলি ঘাটে দুটি অতিরিক্ত ফেরির ব্যবস্থা করা, পোদ্দারগঞ্জ, পানখালি এবং বরনপাড়া ঘাট প্রশস্ত করা সহ ব্রীজ নির্মাণ করা সময়ের দাবি হয়ে দেখা দিয়েছে।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান খান বলেন, ইতোমধ্যে খাল খননের জন্য ইউনিয়ন ভিত্তিক তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি।
এ ব্যাপারে দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান বলেন, তিলডাঙ্গা ইউনিয়ন মৎস্য দপ্তর ও কৈলাশগঞ্জ ইউনিয়নে এলজিইডি অফিসের মাধ্যমে কাজ চলমান রয়েছে। শুকিয়ে যাওয়া নদী-খাল পুনঃখনন করা হবে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited