শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৮:৪৭ পিএম, ২০২১-০৮-৩০
পঞ্চগড়ের পৌর এলাকার করতোয়া নদী থেকে শ্রমিকদের বালি তোলার সময় বালির সংগে উঠে আসা একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ৩০ আগস্ট (সোমবার) দুপুরে পঞ্চগড় সিএন্ডবি মোড় এলাকার করতোয়া নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৪ ইঞ্চি লম্বা মর্টার শেলটি উদ্ধার করা হয়। মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এটি ব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার রামের ডাংগা এলাকায় করতোয়া নদী থেকে বালি তোলার সময় দুই জন শ্রমিকের বালির টুকরীতে মর্টার শেলটি উঠে আসে। স্থানীয় একজন পঞ্চগড় সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে মর্টার শেলটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: বেনজীর আহমেদ জানান, দুইজন শ্রমিক করতোয় নদীতে বালি তোলার কাজ করতে গেলে নদী থেকে মর্টার শেলটি উঠে আসে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখি এবং আমাদের ফোর্স সেখানে পাহাড়া দিচ্ছে। সৈয়দপুর সেনানিবাসের বোম্ব ডিস্পোজাল ইউনিটের কর্মকর্তাদের সাথে আলোচনা করে মর্টারশেলটি ধ্বংসের ব্যবস্থা করা হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited