বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকায় ভাইরাসের মতো রিকশা আর বাড়তে দেওয়া হবে না : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২২ পিএম, ২০২৬-০১-০৩

ঢাকায় ভাইরাসের মতো রিকশা আর বাড়তে দেওয়া হবে না : ডিএনসিসি প্রশাসক

রাজধানী ঢাকায় ভাইরাসের মতো রিকশা আর বাড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, রিকশা আর অবৈধ চার্জিং স্টেশনকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়তে দেওয়া হবে না। নতুন নকশার রিকশা চলবে নির্দিষ্ট জোনে, নির্দিষ্ট সংখ্যায়, আর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাবনগর এলাকায় নিরাপদ ই-রিকশা পাইলট কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এজাজ বলেন, ‘ডিএমপি প্রতিটি জোন ও ওয়ার্ডভিত্তিক এলাকায় সর্বোচ্চ কত রিকশা চলতে পারবে, সেই সংখ্যা সিটি করপোরেশনকে জানাবে। আমরা সেই হিসাব অনুযায়ী মোট অনুমোদন দেব। অনুমোদনের বাইরে আর কোনো রিকশা নামার সুযোগ থাকবে না। প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, এটা শতভাগ কার্যকর করা হবে।’
পাইলটিংয়ের জোন বণ্টন ব্যাখ্যা করে তিনি বলেন, আফতাবনগরে আপাতত পুরোনো ই-রিকশা চলবে, আর সাতারকুলে নতুন নকশার রিকশা পরীক্ষামূলক চলাচল শুরু করবে। ‘কালকেই নতুন রিকশা পাবেন না, কারণ ফ্যাক্টরিগুলো এখন থেকে উৎপাদন শুরু করবে। বাজারদর অনুযায়ী ধীরে ধীরে শিফটিং হবে, যেন চালক ও মালিক উভয়ের পরিবর্তনের সুযোগ থাকে,’ বলেন এজাজ।
চালকদের প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি জানান, ‘ইতোমধ্যে ২৪০ জন চালককে লাইসেন্সিং ও ট্রেনিং দেওয়া হয়েছে। ধানমন্ডি-ঝিগাতলা জোনে নতুন রিকশা চলবে, আর মতিঝিলে পুরোনো রিকশার অনুমতি থাকবে এক বছর, নতুন নকশার রিকশার অনুমোদন পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে।’
অবৈধ চার্জিং স্টেশন নিয়েও কঠোর অবস্থান জানিয়ে প্রশাসক বলেন, ‘চার্জিং স্টেশন বন্ধ করলে অবৈধ রিকশা এমনিতেই থেমে যাবে, তাই কোন চার্জিং স্টেশন বৈধ, কোনটা অবৈধ– সেটা শনাক্ত করে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। চার্জিং ব্যবস্থায় ডিজিটাল নিয়ন্ত্রণ থাকবে, প্রয়োজনে অবৈধ চার্জিং নেটওয়ার্ক বন্ধের কৌশলও তৈরি করা হচ্ছে।’
এজাজ বলেন, ‘লাইসেন্স, ডিজাইন, গতি নিয়ন্ত্রণ, জোনভিত্তিক সংখ্যা– সব মিলিয়ে আমরা একটি কন্ট্রোল মেকানিজম দাঁড় করাচ্ছি। এতদিন কোনো নিয়ম ছিল না, তাই রিকশা ভাইরাসের মতো বেড়েছে। এখন এটা রেগুলেশন ও নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আসবে। পাইলট সফল হলে অন্য জোনেও সম্প্রসারণ করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, এবং ডিএসসিসি প্রশাসক মাহমুদুল হাসান।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর