শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:০৩ পিএম, ২০২৬-০৭-১৮
সুলতান মাহমুদ :
নারায়ণগঞ্জ জেলায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাগুলো শান্তিপূর্ণভাবে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। রথযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী অংশগ্রহণ করে।
উৎসবকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ মোড়, মন্দির এলাকা এবং শোভাযাত্রার পুরো রুটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছে। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় রথযাত্রা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited