শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:১৯ পিএম, ২০২২-০৯-২১
দেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হতে আরও কিছুক্ষণ সময় লাগবে সাবিনা খাতুন, সানজিদা আখতার, কৃষ্ণা রানীদের। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে রয়েছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা। সব আনুষ্ঠানিকতা শেষ করে বাইরে আসার পর বিমানবন্দরের লাউঞ্জে হবে ছোট্ট পরিসরের সংবাদ সম্মেলন। যেখানে চ্যাম্পিয়ন ফুটবলাররা নিজেদের অনুভূতি প্রকাশ করবেন। এই সংবাদ সম্মেলন শেষেই তাদের উঠিয়ে নেওয়া হবে বিশেষ প্রস্তুতকৃত ছাদখোলা বাসে। এই ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলস্থ বাফুফে কার্যালয়ে যাবেন ফুটবলাররা। তাদের সঙ্গে থাকবে মিডিয়া, নিরাপত্তা বাহিনী আরও কতো উৎসুক মানুষ। বাসের ছাদে দাঁড়িয়ে তারা দেখতে পাবেন রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের। গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে সবগুলো জিতেছে। ২৩ গোল করে হজম করেছে একটি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited