শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৬ পিএম, ২০২৫-০৯-০১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এস এস পাওয়ার প্লান্টের পশ্চিম বড়ঘোনা জেটিঘাটে স্থানীয় জেলেরা মানববন্ধন করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলেদের অভিযোগ, এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজের কারণে জেটিতে নৌকা ভেড়ানো ও জাল বসানো বিপজ্জনক হয়ে পড়েছে, যা তাদের জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলছে।
তারা জানান, জেটিঘাট থেকে মাছ ধরতে প্রতিদিন ২০–৩০ কিলোমিটার দূরে যেতে হয়। কিন্তু সাগর থেকে মাছ নিয়ে ফেরার সময় প্রকল্পের লোকজন মাছ দাবি করে, না দিলে নৌকা ভিড়তে দেয় না। অন্যদিকে জাহাজের ধাক্কায় জাল ছিঁড়ে যাওয়া, রাতের আঁধারে সাম্পানে ধাক্কা লাগা এবং নৌকা ডুবির মতো ঘটনা নিত্যদিনের বিষয় বলে অভিযোগ করেছেন তারা। বিশেষ করে ইলিশ মৌসুমে চার মাসব্যাপী এই ঘাটে তাদের ব্যবসা-বাণিজ্যই প্রধান আয়ের উৎস।
জেলেরা দাবি করেন, প্রকল্পের কারণে আমাদের ঐতিহ্যবাহী জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই নৌকা ও সাম্পান নিরাপদে জেটিতে ভেড়ানোর নিশ্চয়তা এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
তবে এস এস পাওয়ার প্ল্যান্ট সূত্র জানায়, জেটিঘাটটি মূলত প্রকল্পের কাজের স্বার্থে নির্মিত। স্থানীয় জেলেদের নৌকা ও জাল বসানো লাইটার জাহাজের নিরাপদ চলাচলে বাধা সৃষ্টি করছে। এছাড়া লাইটার জাহাজে চুরি ও ডাকাতির ঘটনা ঘটার কারণে নিরাপত্তার স্বার্থে আপাতত জেটিতে নৌকা ভেড়ানো বা জাল বসানোর অনুমতি নেই।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘বর্তমানে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। জেলেদের নৌকা ভেড়ালে কয়লাবাহী লাইটার জাহাজের চলাচলে বিঘ্ন ঘটে। তাই এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে।’
মানববন্ধনে অংশ নেন স্থানীয় জেলে তারেক, আতা উল্লাহ, হামিদুর রহমান, ইউপি সদস্য মো. জহির, মো. আমিন, শফিকুর রহমান, রবি, নেজাম, কলিম উল্লাহ, মোজাফ্ফর, নাছু সহ অর্ধশতাধিক জেলে। তারা কার্যকর সমাধানের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited