বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৮ পিএম, ২০২৫-১১-২২

উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের গল্পের ভাষা এবং উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।’
আজ শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, উপযুক্ত দক্ষতা ও কর্মদক্ষতা অর্জনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমাদের মনে রাখতে হবে যে আমরা উচ্চশিক্ষা লাভ করছি, কিন্তু আমাদের কর্মক্ষেত্র নেই। আমরা উচ্চশিক্ষা লাভ করছি, কিন্তু উপযুক্ত দক্ষতা এবং উদ্যোগী হয়ে উঠছি না। এর ফলাফল হিসেবে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়ার কথা ছিল এবং যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না। কারণ এর মধ্যে মানবিক তৃপ্তির অভাব রয়েছে।
প্রযুক্তিগত অগ্রগতি মানবিক সক্ষমতা ছাড়া পূর্ণতা পায় না উল্লেখ করে তিনি বলেন, আমরা টেকনিক্যালি যতই অগ্রগতি লাভ করি না, যদি ওই দিকে আমাদের উন্নতি না ঘটে তাহলে কখনোই আমরা আমাদের দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো না।
দেশের উন্নয়নের মূল শক্তি হিসেবে জনশক্তিকে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘একটা দেশের উন্নতির জন্য অনেক রকম সম্পদ থাকে। আমাদের একটাই গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে—সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, বোঝাও হতে পারে।’
তিনি আরো বলেন, ‘কখন একজন জনশক্তি আমাদের সম্পদ হয়ে দাঁড়ায়? যখন কোন জনশক্তি স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল হয়। তা যদি না ঘটে, কোনো দেশ অগ্রগতির পথে এগোতে পারবে না।’
উপদেষ্টা গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আশা করি, আপনারা আপনাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।’
সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- প্রফেসর ড. এম শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মীর শাহাবুদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন- প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মো. খসরু, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, প্রফেসর ড. রকিবুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রহমান, প্রফেসর ড. রশিদুল হাসান ও প্রফেসর ড. নূর মোহাম্মদ।
সমাবর্তনে মোট ১ হাজার ৮৭০ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর