বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে-জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:৪৯ পিএম, ২০২১-০৩-০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে-জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল নারী ও নারী সমাজের উন্নয়নের জন্য বিশ্বের কাছে এখন রোল মডেল।তাঁর হাত ধরে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে দেশের কাংখিত উন্নয়ন কখনো সম্ভব নয়। এ বিষয়টি বিবেচনায় এনে সরকার নারীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ক্ষমতায় থেকে নারীর ক্ষমতায়নে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার কারণে এ দেশ ইউরোপিয়ান দেশগুলোর চেয়ে অনেকদুর এগিয়ে গেছে। 
আজ ৮ মার্চ সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক উপ-পরিচালকের কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন চট্টগ্রামে নারী উন্নয়ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। 
জেলা প্রশাসক  বলেন, নারীরা কখনো পুরুষদের প্রতিদ্বন্দ্বি নয়। সরকারের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার কারণে যোগ্যতার প্রমাণ দিয়ে নারীরা এখন সব পেশায় সর্বক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে। আগামী ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সকলের অংশগ্রহন জরুরি। নারীর ক্ষমতায়ন শতভাগ নিশ্চিত করতে হলে নারীর প্রতি সহিংসতা, নারী-শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। পুরুষের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে বলে তিনি উল্লেখ করেন। 
সভায় অন্যান্য বক্তরা বলেন, বর্তমানে নারীর ক্ষমতায়নে বিশ্বের সেরা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান। নারী শিক্ষার উন্নয়ন হলে বদলে যাবে সমাজ। সমাজ ও দেশের উন্নয়নে নারীদের অবদান অনেক বেশি। মহান স্বাধীনতা সংগ্রামেও নারীদের অনেক আত্মত্যাগ রয়েছে। পোশাক শিল্পেও নারীদের অবদান অনস্বীকার্য। একজন নারীকে কখনো খাটো করে দেখা উচিত নয়। জেন্ডার সমতায় বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় এবং এ দেশের অবস্থান ৪৭তম। এদেশে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগেও নারীর ক্ষমতায়ন জড়িত। স্বাবলম্বী হয়ে আর্থিক ও বস্তুগত প্রবৃদ্ধির মাধ্যমেই নারীদের এগিয়ে যেতে হবে।
বক্তারা আরো বলেন, এদেশে নারী- পুরুষের সমতা আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত উদ্যোগে ও সমতার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হবে। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য, শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা, জাতীয় মহিলা সংস্থার সদস্য কল্পনা লালা, বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ইউনিসেফ’র শিশু সুরক্ষা কর্মকর্তা ফ্লোরা জেসমিন দীপা ও অর্জন মহিলা সংস্থা সভানেত্রী আবিদা আজাদ, আলোচনা সভায় চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বেসরকারি স্বেচ্ছাসেবী ও নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর