বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরের উত্তর বিলাসপুরে দেশীয় অস্ত্রসহ আটক ৪

সংবাদদাতা গাজীপুর ::    |    ০৮:০৭ পিএম, ২০২১-০৬-২৯

গাজীপুরের উত্তর বিলাসপুরে দেশীয় অস্ত্রসহ আটক ৪

গাজীপুর মহানগরীর সদর থানাধীন বিলাসপুর এলাকা থেকে ‘কাকা বাহিনী’র প্রধান শামীম আহম্মেদ সোহাগসহ চার ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। গত ২৭ জুন (রোববার) গাজীপুরের বিলাসপুরের বটতলা এলাকায় র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ টি তরবারী, ৪টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- গাজীপুর মেট্রো সদর থানাধীন উত্তর বিলাসপুর এলাকার মো. আবেদ আলীর পুত্র শামীম আহম্মেদ সোহাগ (২৭), মারিয়ালী কলাবাগান এলাকার হাফেজ আহম্মেদের পুত্র মো. রিয়াদ আহম্মেদ (২২), রায়হান আহম্মেদ মুকুলের পুত্র আরিফুল ইসলাম রাসেল (২২), আবুল হোসেনের পুত্র মো. শ্যামল (২২)। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, শামীম আহম্মেদ সোহাগ ‘কাকা বাহিনী’র প্রধান। তারা এলাকার স্থানীয় ব্যবসায়ীদের চাঁদার জন্য নির্যাতন করতো এবং দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটির বিলাসপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর