শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩২ পিএম, ২০২৫-১০-২৫
কিশোরগঞ্জ প্রতিনিধি :
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষকের মুখে হাসি থাকলেই বাঁচবে বাংলাদেশ’—এই শ্লোগান যেন সত্য হয়ে উঠেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। গচিহাটা বীজের ধান চলতি মৌসুমে উপজেলাজুড়ে অগ্রহায়ন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম থাকায় কৃষকের মুখে এখন আনন্দের হাসি।
দিগন্তজোড়া সবুজের সমারোহে ভরে গেছে কটিয়াদীর মাঠ-ঘাট। যে দিকে চোখ যায়, সেদিকেই সবুজ ধানের শীষ দোল খাচ্ছে হালকা বাতাসে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ধানের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এ বছর।
গচিহাটা এলাকার কৃষক মো. আব্দুল হামিদ , ‘গচিহাটা এ্যাকোয়াকালচার ফার্মসের ব্রি ধান- ১০৩ বীজ ব্যবহার করেছি। এবার ধানের ফলন এত ভালো হয়েছে যে, খরচ বাদ দিয়েও ভালো লাভ থাকবে।’
একই এলাকার আরেক কৃষক মো. সেলিম মিয়া জানান, ‘ব্রি ধান-১০৩ অগ্রহায়ন চাষ করেছি। ফলন ভালো হয়েছে, বাজারদর ঠিক থাকলে ভালো লাভের আশা করছি।’
কৃষি বিভাগ জানিয়েছে, এবার কটিয়াদীতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং সঠিক পরিচর্যার কারণে ফলন আশানুরূপ হয়েছে। গত বোরো ধান চাষ ভালো হয়েছে
আগামী বোরো মৌসুমে ধানের ব্রি-৯২ ও ১০৮ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে কৃষি কর্মকর্তারা আশা করছেন। আবহাওয়া ও বাজারদর অনুকূলে থাকলে কৃষকরা এবার প্রত্যাশা অনুযায়ী লাভবান হবেন বলেও তারা জানান।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited