শিরোনাম
সংবাদদাতা, রাবি : | ০২:২৯ পিএম, ২০২০-০৯-১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক কেন্দ্রের এক কর্মকর্তার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা দশ বছর আগের হলেও সেই অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা।
গত সোমবার রাতে রাজশাহী নগরের মতিহার থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান।
অভিযুক্ত রাকিবুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সঙ্গীত উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট ধর্ষনের অভিযোগ এনে ছাত্রীর লিখিত অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দেন তাঁর বাবা ও মা। একই অভিযোগ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কাছে জমা দেওয়ায় গত ৩১ আগস্ট রবিনকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
মামলার বাদী ভুক্তভুগী ছাত্রীর বাবা জানান, ২০১০ সালে রকিবুল হাসান তার বাড়িতে এসে১২ বছর বয়সী মেয়েকে গান শেখাতেন। এভাবে রকিবুল তাঁদের আস্থাভাজন ও বিশ্বস্ত হয়ে ওঠার সুযোগে তাঁর মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছেন তিনি।
আইনি পদক্ষেপ দেরিতে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সামাজিক সমর্থন না পাওয়ার আশঙ্কায় ঘটনাটি প্রকাশও করতে পারেননি। অন্য কেউ সঙ্গীত পরিচালকের দ্বারা ক্ষতির শিকার না হন সে জন্য তাঁরা বিষয়টি সামনে এনেছেন।
এদিকে রাকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভুক্তভোগীর দেওয়া অভিযোগের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের আহবায়ক প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে বিষয়টি সেলের কাছে পাঠানো হয়েছে। গত বুধবার আমরা প্রথম একটি সভা করেছি।
এর আগে দ্রুত অভিযোগের তদন্ত করে ওই কর্মকর্তার শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করে রাবি শাখা ছাত্র ফেডারেশন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited