বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:১১ পিএম, ২০২৬-০৮-০৬

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ একথা গুলো বলেন।
 তিনি আরও বলেন,আজ ৩৬ জুলাই ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
৫ আগষ্ট বাংলাদেশ চুড়ান্ত বিজয় হলেও সিরাজগঞ্জ ৪ আগষ্ট শহীদ রঞ্জু,শহীদ সুমন,শহীদ লতিফ, শহীদ রশিদ, শহীদ আলিম এবং এনায়েতপুর, রায়গঞ্জ ও শাহজাদপুরে শহীদদের রক্তের বিনিময়ে সিরাজগঞ্জ থেকে আওয়ামী লীগ কে বিতাড়িত করে সিরাজগঞ্জ বিজয় হয়।
তিনি আরও বলেন, বিগত সতেরো বছরে স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনার সকল রক্ত চক্ষু কে উপেক্ষা করে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান  এবং সিরাজগঞ্জের অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে সিরাজগঞ্জে সকল আন্দোলন সংগ্রাম আমরা করেছি। সিরাজগঞ্জের মানুষ বরাবরই সকল আন্দোলন সংগ্রামে  রাজপথে রক্ত দিতে জানে এবং তারা সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে।
৫ আগষ্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছে ও সরকার গঠন করেছে।
তারেক রহমান এর নেতৃত্বে সরকার যেনো সফলতার সঙ্গে দেশ পরিচালনা করতে পারে সেজন্য আপনাদের সকলের দায়িত্ব  সরকার কে সহযোগিতা করা।কেউ যেনো ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরকার জুলাই এ নিহত শহীদ পরিবার, আহত ব্যক্তি ও তার পরিবারের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ।

বুধবার (০৫ আগষ্ট ২০২৬) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী ও পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান। 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.এস এম নাজমুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। 
এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সেখ, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া সাফী,মোস্তফা নোমান আলাল, মিলন ইসলাম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক সহ সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর