শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৬:১০ পিএম, ২০২৪-১২-১১
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদকবিরোধী অভিযানে ফটিকছড়ি থেকে ৩২ কেজি গাঁজা এবং কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকায় ১৯৫০ পিস ইয়াবাসহ মোট ৩জনকে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
র্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজু’কে দীর্ঘ ১২বছর পর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামর বাকলিয়া থানার আহাদ কনভেনশন এলাকা হতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রামের পতেঙ্গা থানার খাল পাড় এলাকার মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে। এছাড়া র্যাব-৭ চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকার ৫নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় মাদকদ্রব্য মজুদের সংবাদ পেয়ে মঙ্গলবার বিকালে ঔই বাসায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার জয়দেবপুর গ্রামের মোঃ নজরুল মোল্যার ছেলে মোঃ রুহুল আমিন (২৪) নামের একজন'কে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় চট্টগ্রামের হাটহাজারী থানার এনায়েতপুর এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে সেখানে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ করে রেখেছে। পরে আসামির ভাড়া গোডাউনের ভিতর হতে বিশেষ কৌশলে রাখা সাদা কসটেপ দ্বারা মোড়ানো ৩২ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
অপরদিকে, র্যাব-৭ এর আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে বাস যোগে কক্সবাজার হতে চট্টগ্রাম মহানগরীর দিকে যাচ্ছে কিছু মাদকব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় স্টার লাইন নামীয় যাত্রীবাহী একটি বাস হতে কক্সবাজার সদর থানার কুতুবদিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ রুহুল কাদের (৪৪) নামের একজন'কে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। পরে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে ট্রাভেল ব্যাগ রাখার স্থানে বিশেষ কৌশলে রাখা ০১টি কাগজের প্যাকেটে সর্বমোট ১৯৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১লক্ষ টাকা।
র্যাব-৭ চট্টগ্রাম এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে পৃথক তিন অভিযানে ৩জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার ১জনকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা, ১জনকে হাটহাজারী ও অপরজনকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited