বাংলাদেশ   শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৮ পিএম, ২০২৬-০৮-২৪

টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনায় ট্রেনটির অন্তত ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন ঘেঁষে পার্ক করে রাখা টেম্পোটির সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণ হয়। এতে টেম্পোটির একাংশ কেটে যায়।
একই সময় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে এবং কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ঘর্ষণের ফলে বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া ট্রেনের দরজা হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম বলেন, রেললাইন ঘেঁষে গাড়ি পার্ক করে রাখার কারণে এ এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। টেম্পোর সঙ্গে ঘর্ষণে ট্রেনের বেশ কয়েকটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলে পড়া দরজাটি উদ্ধার করে স্টেশনে রাখা হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সোমবার দুপুর পৌনে ১টার দিকে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। এরপর পৌর সদরের থানার নতুন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত দুই দিনেও একই স্থানে রেললাইন ঘেঁষে পার্ক করে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। বারবার দুর্ঘটনা ঘটলেও রেললাইন ঘেঁষে অবৈধভাবে যানবাহন পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রিটেলেড নিউজ

যশোরে মেয়ে সংক্রান্ত যুবককে কুপিয়ে জখম

যশোরে মেয়ে সংক্রান্ত যুবককে কুপিয়ে জখম

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ধারালো দা দি...বিস্তারিত


যশোরে আর্ন্তজাতিক পা চিকিৎসা দিবস পালিত

যশোরে আর্ন্তজাতিক পা চিকিৎসা দিবস পালিত

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপা...বিস্তারিত


প্রয়াতদের স্মরণের মধ্য দিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু

প্রয়াতদের স্মরণের মধ্য দিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু

আমাদের বাংলা ডেস্ক : : বরুন দে বাপ্পী : আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৬ বন্দুক, ৩ এয়ারগান ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার, পালাল দস্যুরা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৬ বন্দুক, ৩ এয়ারগান ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার, পালাল দস্যুরা

আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐà...বিস্তারিত


ঢাকায় হত্যা করে টাঙ্গাইলের যুবককে ডিমলায় মাটিচাপা, ২০ দিন পর মাটি খুঁড়ে লাশ উদ্ধার

ঢাকায় হত্যা করে টাঙ্গাইলের যুবককে ডিমলায় মাটিচাপা, ২০ দিন পর মাটি খুঁড়ে লাশ উদ্ধার

আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী প্রতিনিধি : ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিà...বিস্তারিত


শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি গ্যাদন ও হিরু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি গ্যাদন ও হিরু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,  শাহজাদপুর উপজেলা বিএà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর