শিরোনাম
মো. আরফান উদ্দীন | ০৩:৫৪ পিএম, ২০২৬-১১-১২
কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ৫৭ কোটি টাকা। প্রকল্পটির একটি প্যাকেজে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি চার লাখ ৭০ হাজার টাকা।
একই বৈঠকে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নের জন্য ২৬৬ কোটি ১৪ লাখ টাকার কাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
এ কাজ পেয়েছে রানা বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেড।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সড়ক জোনের অধীন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন’ প্রকল্পের একটি প্যাকেজের কাজ পেয়েছে রানা বিল্ডার্স। এ কাজের চুক্তিমূল্য ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা।
অন্যদিকে, ‘আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চার লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক)’ প্রকল্পের প্রথম সংশোধনীর আওতায় একটি প্যাকেজের ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা। এখন ভেরিয়েশন অর্ডার-১-এর মাধ্যমে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ সাত হাজার ৩১৫ টাকা ব্যয় বাড়ানো হচ্ছে। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৩২৩ কোটি চার লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ।
প্রকল্পের আওতায় শিকলবাহা-আনোয়ারা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং সড়কের মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও তাহের ব্রাদার্স লিমিটেডের যৌথ উদ্যোগ।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আজ সোমবার (০৯ অক্টোবর) জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় পà...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ। একসময় সাগরে মাছ শিকার, পানের বরজ, ধান চাষ, সুপারি বাগà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited