শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২৪-০৮-২৫
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট এ ঘোষণা দিয়ে বলেছেন, রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য এ জরুরি অবস্থা জারি থাকবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিলো ইসরায়েল। খবর এএফফি’র।
গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, জরুরি অবস্থা ঘোষণার কারণে আইডিএফ(ইসরায়েলি সামরিক বাহিনী) সমাবেশ সীমিত করাসহ প্রাসঙ্গিক সাইটসমূহ বন্ধে নাগরিকদের নির্দেশনা দিতে পারবে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। চলমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করার কথা রয়েছে।
এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited