বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতের আসাম- মিজোরাম সীমা বিবাদ নিরসনে বিধানসভার সর্বদলীয় দল দিল্লি যাবে

মিলন লস্কর, শিলচর (ভারত) :    |    ১০:১৪ পিএম, ২০২১-০৭-৩১

ভারতের আসাম- মিজোরাম সীমা বিবাদ নিরসনে বিধানসভার সর্বদলীয় দল দিল্লি যাবে

ভারতের দুই অঙ্গ রাজ্য আসাম- মিজোরাম সীমানা বিবাদ সরেজমিন পরিদর্শন করলেন রাজ্য বিধানসভার সর্বদলীয় প্রতিনিধিদল।  আসাম  বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বে লায়লাপুর সীমান্ত পরিদর্শনে আসা সর্বদলীয় প্রতিনিধি দলটি  সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়নে সরকার থেকে যে ব্যবস্থা নেওয়া হবে তাতে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিনিধিদলটি শনিবার লায়লাপুর সীমান্ত পরিদর্শন করে এসে শিলচরে কাছাড়ের জেলাশাসকের সভাকক্ষে এক বৈঠকে সর্বসম্মত এই সিদ্ধান্ত গ্রহণ করে । বৈঠকে প্রতিনিধিদলটি সর্বসম্মতভাবে  আরো সিদ্ধান্ত নেয় যে সীমান্ত সুরক্ষায় যে পর্যায়ে যে পদক্ষেপ নিতে হবে তাতে প্রতিনিধি দলটির সমর্থন  থাকবে। সীমান্ত বিরোধ সমাধানে সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়ার জন্য বৈঠকে  সিদ্ধান্ত নেওয়া হয়। আসামের সাংবিধানিক সীমা সুরক্ষার সময় কর্তব্যরত পুলিশ এবং সরকারি আধিকারিকদের উপর গত সোমবার মিজো দুর্বৃত্ত এবং মিজো পুলিশ যেভাবে গুলি চালিয়েছে তা সর্বসম্মতভাবে বৈঠকে নিন্দা জানানো হয়। অধ্যক্ষ দৈমারি জানান মিজোরামের সীমা সুরক্ষায় মিজোরামের সব পক্ষ যেমন এককাট্টা, সেভাবে আমাদের রাজ্যের সব পক্ষকেও এককাট্টা থাকতে হবে। যদি বর্তমান নীতি এবং আইন অনুযায়ী সীমান্তের রিজার্ভ ফরেস্ট এলাকায় জনপদ গড়তে দেওয়া না  যায়, তবে সীমা সুরক্ষার স্বার্থে নতুন করে নীতি নির্ধারণ বা আইন প্রণয়ন করে জনবসতি গড়ে তোলার উপরও অধ্যক্ষ গুরুত্ব আরোপ করেন। রাজ্যের সাংবিধানিক সীমায় যাতে আর বেদখল না হয় সে ব্যাপারে সতর্ক থাকতেও পরামর্শ দেন বিধায়ক জয়ন্ত মাল্লা বরুয়া। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিধায়ক আব্দুল করিম বড়ভূঁইয়াও সীমা সুরক্ষায় সরকারের পদক্ষেপ রাজ্যবাসীর স্বার্থে আগাম সমর্থন দিয়ে রাখেন  বৈঠকে।  

 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর