শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:১৭ পিএম, ২০২৪-১০-১৯
কিউবার প্রধান বিদ্যুৎ কেন্দ্র অকেজো হওয়ায় পরে দেশব্যাপী ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। লোডশেডিংয়ের কারণে প্রায় ১০ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, প্রায় ১১টায় দেশটির প্রধান পাওয়ার গ্রিডটি ভেঙে পড়ে। গ্রিড কর্মকর্তারা জানান, পাওয়ার প্ল্যান্টটি পুনরায় চালু করতে ঠিক কত সময় লাগবে তা তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে, বেশ কয়েকটি ইউনিট ইতোমধ্যে প্ল্যান্টটি সচল করতে কাজ করছে। দেশটির নাগরিকরা বেশ কয়েক মাস ধরে দীর্ঘ ব্ল্যাকআউটের শিকার হচ্ছেন। এরপর গত বৃহস্পতিবার কিউবার প্রধানমন্ত্রী ‘জরুরী অবস্থা’ ঘোষণা করছেন। তবে, সেদিন পুরোপুরিভাবে ব্ল্যাকআউট হয়নি। পাওয়ার প্ল্যান্টটির কিছু অংশ চালু ছিলো। এরপর শুক্রবার মাতানজাস রাজ্যে আন্তোনিও গুতেরেস পাওয়ার প্ল্যান্টটি সম্পূর্ণভাবে অফলাইনে চলে যায়। এমন পরিস্থিতি দেখে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বারমুডেজ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স একাউন্টে লিখেছেন, ‘বিদ্যুৎ না আসা পর্যন্ত কোন বিশ্রাম নেই। আশা করছি, খুব দ্রুত পাওয়ার প্ল্যান্টটি সচল হবে।’
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited