বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরনের কোন বিকল্প নেই

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৪৬ পিএম, ২০২০-১১-১২

সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরনের কোন  বিকল্প নেই

 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১০ নভেম্বর, ২০২০ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টায় কেন্দ্রের মিলনায়তনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রের কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী তাজুল ইসলাম ও অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন আহমেদ, পিইঞ্জ.।
লালখান বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্কারী মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক বলেন, বিশ^ ভ্রম্মান্ড তৈরীর আগেই মহানবী (সঃ) কে শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাঁর আসন চিহ্নিত করেছেন। তিনি বলেন,  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর আবির্ভাব হতে শুরু করে ওফাত পর্যন্ত সময়ের তাঁর আচার-আচরণ, চলাফেরা এবং সুন্নিয়তের যে আদর্শ রেখে গেছেন প্রভৃতি পর্যালোচনা করলে দেখা যায় তাঁর প্রতিটি কাজে মানবজাতি তথা সৃষ্টিকুলের কল্যাণ নিহিত রয়েছে।
সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান বলেন, মানব জাতি স্ব স্ব ধর্মের যথাযথ অনুসরণ করলে বিশে^ তাবৎ, হিংসা বিদ্বেষ, বৈষম্য থাকবে না। তিনি বলেন, আজকের দিনেও মানব সমাজ তাঁর আদর্শ অনুসরণ করলে পুরো বিশ্বকে শান্তিপূর্ণ বিশ্ব হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।  
হাফেজ ক্কারী মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন । এছাড়াও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর