শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর : | ০৫:৩৭ পিএম, ২০২০-০৯-১৫
দিনাজপুরে রেলের প্রায় ১ কিঃমিঃ দীর্ঘ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত জমির দুই পাশ্বে নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা হবে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ থেকে দুপুর ৩টা পর্যন্ত দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চন ব্রীজ পর্যন্ত ১ কিঃমিঃ রেল লাইনের দু’পাশ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ নিজেদের জমি বুঝে নেন। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান জানান, লালমনিরহাট রেলের বিভাগীয় ভূমি কর্মকর্তা পুর্নেন্দ্র দেবের নেতৃত্বে দিনাজপুর জেলা কালেক্টরেটের ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সঙ্গে নিয়ে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে যেসব ব্যাক্তি অবৈধ ভাবে রেল লাইনের দু’পাশ্বে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিলো তারা নিজেরাই তাদের ঘরবাড়ী স্বেচ্ছায় সরিয়ে নেয়ায় অভিযান কার্যক্রম সহজে সম্পন্ন করা হয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ভূমি কর্মকর্তা পুনেন্দ্র দেব জানান, দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চন ব্রীজ পর্যন্ত রেল লাইনের উভয় পাশ্বে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হবে। এ কারণে গত ১ সেপ্টেম্বর থেকে মাইকিং করে নিজ ব্যবস্থাপনায় অবৈধ দখলদারদের তাদের ঘরবাড়ী এবং অবকাঠামো সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। ফলে অনেকেই তাদের অবৈধ অবকাঠামো ও ঘরবাড়ী সরিয়ে নেন। গতকালের উচ্ছেদ অভিযানে প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের জমির দখল নেন। রেল লাইনের উভয় পাশ্বে নিরাপত্তা দেয়াল নির্মাণের জন্য খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited