বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সচিবালয়ে নিরাপত্তা জোরদার থাকলেও কার্যক্রম স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৭ পিএম, ২০২৫-১১-১৩

সচিবালয়ে নিরাপত্তা জোরদার থাকলেও কার্যক্রম স্বাভাবিক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সচিবালয়ে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সচিবালয়ের গেটে অবস্থান নিয়েছেন বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
বৃহস্পতিবার সচিবালয় ঘুরে দেখা গেছে, সচিবালয়ের ১ ও ২ নম্বর গেট ছাড়া সব গেট বন্ধ রয়েছে। সচিবালয়ে যারা হেঁটে প্রবেশ করছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে তারপর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাগ থাকলে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও বৃহস্পতিবার হওয়ায় এমনিতেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ আজ।
সচিবালয়ের মন্ত্রণালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। যানবাহনে আগুন দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হওয়ায় কর্মকর্তাদের অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে আসেননি। তাই সচিবালয়ের ভেতরে গাড়ির চাপ কম। চার নম্বর ভবনের উত্তর পাশে গাড়ি রাখার স্থান অনেকটাই ফাঁকা দেখা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সামনেও গাড়ি রাখার স্থান ফাঁকা দেখা গেছে। 
সচিবালয়ের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সকালে নির্ধারিত সময়ে কর্মচারী কল্যাণ বোর্ডের বাসে করে অফিসে এসেছেন। তবে পথে কিছুটা আতঙ্কে ছিলেন। আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলায় পড়তে হয়নি। আতঙ্কের কারণে অনেক কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি না এনে বিকল্প উপায়ে অফিসে এসেছেন বলেও জানান তারা।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই তারিখ জানা যাবে বৃহস্পতিবার। এজন্য ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর