শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:২১ পিএম, ২০২১-১০-১৬
আন্তর্জাতিক ডেস্ক ::
প্রকাশ্য শাস্তিতে তালেবানের ‘না’ মরদেহ ক্রেনে ঝুলিয়ে ২৫ সেপ্টেম্বর শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়েছে তালেবান
আফগানিস্তানে যেকোনো অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আফগানিস্তানের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, যেকোনো ধরনের অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়া যাবে না। তবে দেশের সর্বোচ্চ আদালত যদি অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দিতে বলেন, তাহলে সেটা করা যাবে।
জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, কোনো অপরাধীকে দণ্ডিত করার পর তার শাস্তি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এতে করে মানুষ তার অপরাধ সম্পর্কে জানতে পারবে।
এর আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে ‘বন্দুকযুদ্ধে’ চার অপহরণকারী নিহত হন। ২৫ সেপ্টেম্বর তাদের মরদেহ ক্রেনে ঝুলিয়ে রেখে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তালেবান সদস্যরা। পরে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited