বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আবারো কয়লা আমদানি শুরু হওয়ায় শ্রমিকদের মুখে হাসি

সংবাদদাতা, সুনামগঞ্জ :    |    ০৩:৩৪ পিএম, ২০২০-১০-২০

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আবারো কয়লা আমদানি শুরু হওয়ায় শ্রমিকদের মুখে হাসি

দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে কয়লা আমদানি। পরিবেশ আদালতে মামলা থাকায় বন্ধ ছিল জেলার তাহিরপুর সীমান্ত দিয়ে আসা কয়লা আমদানি। গত
বৃহস্পতিবার বড়ছড়া, চারাগাঁও ও বাগলী সীমান্ত দিয়ে ৫ ট্রাক কয়লা প্রবেশ করে বাংলাদেশে। এরপর পর্যায়ক্রমে প্রবেশ করে ১০১ গাড়ী কয়লা। কয়লা আমদানি শুরু
হওয়ায় করোনা সংকটে বেকার প্রায় অর্ধলক্ষাধিক শ্রমিকদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্যতা। এদিকে কয়লা আমদানি শুরু হলেও মেঘালয় থেকে কয়লা নামাতে সাহস
পাচ্ছেন না আমদানিকারকরা। তারা বলছেন, ইন্দোনেশিয়া, আফ্রিকা, চীন থেকে
বড় বড় শিল্পপতিরা কম দামে কয়লা আমদানি করছেন। মেঘালয় থেকে বড়ছড়া, চারাগাঁও ও বাগলী সীমান্ত দিয়ে কয়লা পৌঁছতে প্রতি টনের মূল্য দাঁড়ায় ১০
হাজার টাকা। আর ইন্দোনেশিয়া, আফ্রিকা, চীন থেকে আমদানি করতে প্রতি
টন কয়লার মূল্য দাঁড়ায় ৭ থেকে ৮ হাজার টাকা। মূল্যের ব্যবধান বেশী হওয়ায় আমদানী কারকরা মেঘালয় থেকে কয়লার এলসি করবেন কি না এ নিয়ে দ্বিধাদ্বন্ধে রয়েছেন। তবে মেঘালয়ের কয়লার গুনগতমান ভাল বলে তারা জানান। আন্তর্জাতিক বাজারে ঠিকতে হলে বিষয়টি নিয়ে রপ্তানীকারকদেরও ভাবা উচিত বলে তারা মনে করেন। জানা যায়, ১৯৯১ সালে বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু হয়। পরবর্তীতে এসব সীমান্ত দিয়ে চুনাপাথরও আমাদানি হয়। অনুন্নত এলাকায় কয়লা আমাদানি শুরু হওয়ায় প্রায় অর্ধলক্ষাধিক শ্রমিকের
কর্মসংস্থানের সৃষ্টি হয়। বড়ছড়া রাজস্ব কর্মকর্তা সুদীপ্ত শেখর  দাস বলেন, দীর্ঘ ৭
মাস পর কয়লা আমদানি শুরু হয়েছে। শ্রমিকদের মুখে ফুটছে হাসি। ধীরে ধীরে
আমদানি বাড়বে। ফিরে আসবে আগের চিত্র।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর