বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকদের দায়িত্ববান হওয়া বাঞ্চনীয় ঃ তথ্য কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৩ পিএম, ২০২৩-০৯-২৬

রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকদের দায়িত্ববান হওয়া বাঞ্চনীয় ঃ তথ্য কমিশনার

সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের জনগণ, সমাজ ও রাষ্ট্রের জনস্বার্থে কাজ করা বাঞ্চনীয় বলে মন্তব্য করেন তথ্য কমিশনের কমিশনার শহীদুল আলম ঝিনুক। একই সাথে তিনি সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার কথাও উল্লেখ করেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে ২৬ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক (আবাসিক) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল আলম ঝিনুক আরো বলেন, সাংবাদিকদের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে যত্নবান হতে হবে। যেন তার প্রতিবেদনে বস্তুনিষ্ঠতা ফুটে উঠে। অন্যথায়; প্রতিবেদনটি পাঠকপ্রিয়তা হারাবে। মহান স্বাধীনতা যুদ্ধের পূর্বে ও পরের কিছু বাস্তব চিত্রের বর্ণনা করে তথ্য কমিশনার ভারত ভাগ ও পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য তুলে ধরেন। এমনকি বাংলাদেশের (পূর্ব পাকিস্তান) সীমানা ঘেঁষা অঞ্চল বন্টন নিয়ে কথা বলেন। তিনি মোবাইল সাংবাদিকতার ব্যাপ্তি নিয়ে আলোচনা করেন। একই সাথে সাংবাদিকদের সততার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন এবং সমাজ বিনির্মাণে সৎ, সততা গুরুত্ব বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্মকর্তা নাজমুল হোসেনের সঞ্চালনায় পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের সভাপতি পিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ সাংবাদিকের প্রযুক্তির বিকাশের সাথে সম্পৃক্ত থাকতে উদ্বুদ্ধ করেন। তিনি সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। কিভাবে মোবাইল সাংবাদিকতা এগিয়ে নিয়ে যাওয়া যায়, ক্যামেরা সেটিংস, অডিও, ভিডিও, মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার ,কন্টেন তৈরি করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়া তিনি সাংবাদিকতার ক্ষেত্রে ক্রস চেক বা ফ্যাক্টচেক বিষয়টি খুব গুরুত্বসহকারে উপস্থাপন করে তিনি আরও বলেন, ফ্যাক্টচেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভুয়া তথ্য সমাজে বিশৃঙ্খলা ও অনাচারসহ বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশিক্ষণার্থী সাংবাদিকদের নিকট সনদপত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মজলিশ ফুয়াদ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর