বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আগস্টে সড়কে ৪০৩ দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৪২ পিএম, ২০২৩-০৯-০৯

আগস্টে সড়কে ৪০৩ দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু

চলতি বছরের আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৩টি। এর মধ্যে নিহত ৩৭৮ জন এবং আহত হয়েছেন ৭৯৪ জন।
তবে জুলাই মাসের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ এবং প্রাণহানি কমেছে ৩৪ দশমিক ০৩ শতাংশ। গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হন।
শনিবার (৯ সেপ্ম্বের) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরেছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনার ১০টি কারণও তুলে ধরা হয় সংগঠনটির পক্ষ থেকে। কারণগুলো হলো- ১. ত্রুটিপূর্ণ যানবাহন; ২. বেপরোয়া গতি; ৩. চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; ৪. বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; ৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; ৬. তরুণ-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; ৭. জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; ৮. দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; ৯. বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি; ১০. গণপরিবহন খাতে চাঁদাবাজি।
আগস্টে নিহত ৩৭৮ জনের মধ্যে নারী ৪৪ ও শিশু ৫১ রয়েছে। ৪০৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৬ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৬২ শতাংশ। পথচারী নিহত হয়েছে ৯৩ জন, যা মোট নিহতের ২৪ দশমিক ৬০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১৫ দশমিক ০৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
এতে আরও বলা হয়, দুর্ঘটনা ও প্রাণহানি কমলেও তা টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না। কারণ সড়ক পরিবহন ব্যবস্থাপনায় তেমন কোনো উন্নতি ঘটেনি।
রোড সেফটি ফাউন্ডেশন আরও জানায়, এ সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয়জন এবং নিখোঁজ রয়েছেন ছয়জন। রেলপথে ২৮টি দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু ও ১৯ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৬৯টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৪৫টি গ্রামীণ সড়কে, ৩৭টি শহরের সড়কে এবং চারটি দুর্ঘটনা অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।
ঢাকা বিভাগে ৩৫ দশমিক ৪৮ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৩৩ দশমিক ৩৩ শতাংশ; রাজশাহী বিভাগে ১১ দশমিক ১৬ শতাংশ দুর্ঘটনা প্রাণহানি ১০ দশমিক ৫৮ শতাংশ; চট্টগ্রামে ১৩ দশমিক ১৫ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১৫ দশমিক ০৭ শতাংশ; খুলনায় ১৩ দশমিক ৮৯ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১৪ দশমিক ৮১ শতাংশ; বরিশালে ৭ দশমিক ৬৯ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৬ দশমিক ৬১ শতাংশ; সিলেটে ৪ দশমিক ৭১ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৪ দশমিক ২৩ শতাংশ; রংপুরে ৯ দশমিক ১৮ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১০ দশমিক ৩১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪ দশমিক ৭১ শতাংশ দুর্ঘটনায় ৫ দশমিক ০২ শতাংশ প্রাণহানি হয়েছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১৪৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৬ জন। সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এখানে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি ৩১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর