বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জিয়াউর রহমানের প্রথম মাজারে এমপি সরোয়ার আলমগীরের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৩ পিএম, ২০২৬-০৫-৩১

জিয়াউর রহমানের প্রথম মাজারে এমপি সরোয়ার আলমগীরের শ্রদ্ধা নিবেদন

ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী সৈনিক ও দেশপ্রেমিক নেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতিকে সাহস ও প্রেরণা জুগিয়েছিলেন।
যুদ্ধকালীন তাঁর নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার স্মৃতি বিজড়িত ফটিকছড়ি এলাকার জনগণ তাঁকে এখনো মনের কোঠায় রেখেছে।
তিনি শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার পাহাড়তলীতে তাঁর প্রথম সমাধি মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। 
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং দেশের জনগণকে উন্নয়নের রাজনীতিতে উদ্বুদ্ধ করেন। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি দেশের দুঃসময়ে হাল ধরে এ দেশকে এগিয়ে নিয়েছেন।
 জিয়াউর রহমান ও বেগম খালেদ জিয়া সবসময় দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল। কিন্তু দেশ-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে কিছু বিপথগামী সৈনিকের হাতে এ মহান নেতা শাহাদাতবরণ করেন। ঘাতকদের মধ্যে কয়েকজন সেইদিন ফটিকছড়ি ওপর দিয়ে পালানোর সময় জনগণের হাতে ধৃত হন। তাঁর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন তাঁরই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 
এর আগে সকালে এমপি সরোয়ার আলমগীর দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ফটিকছড়ির দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন। এরপর তিনি বিশাল বহর সাথে নিয়ে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধি মাজারে যান। 
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজহার মিয়া, মিহির চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিব উল্লাহ বাহার, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, শহিদুল আজম চেয়ারম্যান, সরোয়ার হোসেন মেম্বার, শাহরিয়া চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, খালেদ বাবুল, নাজমুল হোসেন লিটন,  ডা. নাজিম, আজিজ উল্লাহ, দৌলত মিয়া, মহিন উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মো. সাইফুদ্দীন, সেক্রেটারী মোজাহারুল ইকবাল লাভলু, মো. হাসান, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সেক্রেটারী রাসেল হায়দার, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুক, সেক্রেটারী আহসানুল আরফাত তোষার, কামরুল অপু, আরমান উদ্দিন কালু, জাহাঙ্গীর আলম, শামীম আলমগীর রুবেল, জুয়েল চক্রবর্তী, একরামুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর