বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রবল তুষারপাতের মধ্যেই ওয়েস্টহ্যামকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক :    |    ০২:৩৫ পিএম, ২০২১-১১-২৯

প্রবল তুষারপাতের মধ্যেই ওয়েস্টহ্যামকে হারালো ম্যানসিটি

ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই চলছিল প্রবল তুষারপাত। টটেনহ্যাম আর বার্নলের ম্যাচ তো তুষারের কারণে স্থগিতই করে দেয়া হয়। ইত্তিহাদ স্টেডিয়ামে এত তুষারপাত হচ্ছিল যে, খেলোয়াড়দের জন্য খেলাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। তুষার সরিয়ে খেলার উপযুক্ত করতে দ্বিতীয়ার্ধ শুরু হতে ৫ মিনিট বিলম্বও হয়েছিল। এমন তুষারপাতের মধ্যেও ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৩৩তম মিনিটে ইলকায় গুন্ডোগান এবং ৯০ মিনিটে গোল করে সিটির জয় নিশ্চিত করেন ফার্নান্দিনহো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে (৯০+৪ মিনিটে) একটি গোল শোধ করেন ওয়েস্টহ্যামের ম্যানুয়েল লানজিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চেলসি আর ম্যানসিটির মধ্যে চলছে দারুণ লড়াই। যদিও ম্যানইউর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর লড়াইটাকে টেনে এনেছে চেলসিই। এই সুযোগে নিজেদের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা চেলসির ওপর দারুণ চাপ তৈরি করেছে ম্যানচেস্টার সিটি। ম্যানিইউর সঙ্গে ড্রয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৩ ম্যাচ শেষে তাদের অর্জন ৩০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে তারা। ওয়েস্টহ্যামকে হারিয়ে চেলসির পেছন পেছন ছুটছে ম্যানসিটি। ১৩ ম্যাচে তাদের অর্জন ২৯ পয়েন্ট। তুষারপাতের মধ্যে খেলা হওয়ায় ম্যানসিটি কোচ গার্দিওলা তো কিছুটা ক্ষুব্ধও। তিনি বলেন, ‘আমি খুব অবাক হয়ে গিয়েছি যে, তাদের বিপক্ষে (ওয়েস্টহ্যাম) খুব কমই সুযোগ তৈরি করতে পেরেছি আমরা। কারণ, প্রথমার্ধে খেলাটাই ছিল খুব ডিফিকাল্ট। আমাদের দুর্দান্ত একটি গ্রাউন্ডস কিপার দল রয়েছে। যারা আমাদের জন্য খেলাটা সম্ভব করে তুলেছিল।’
 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর