বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাটক করেও রিমান্ড এড়াতে পারলেন না শাহেদ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৪৫ পিএম, ২০২০-০৮-১৮

নাটক করেও রিমান্ড এড়াতে পারলেন না শাহেদ

অসুস্থতার বাহানা করেও শেষ পর্যন্ত রিমান্ড এড়াতে পারেনি রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কয়েকদফা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে পুরোপুরি সুস্থ বলে মত দেন। দুপুর দুটা থেকে ফের দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন শাহেদ।
দুদকের রিমান্ড এড়াতে সোমবার রাতে অসুস্থতার ভান শুরু করেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। সকালে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা সংশ্লিষ্ট থানা থেকে আনতে গেলেই শুরু হয় বিপত্তি। দুদক কার্যালয়ে না নিয়ে, হাসপাতালে নিয়ে যেতেই শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। 
টানটান উত্তেজনায় হঠাৎই ভাটা পড়ে, যখন তিনি স্বাভাবিক আচরণ শুরু করেন। আর ক্যামেরা দেখেই নিজেকে সরিয়ে নেন বারবার।
এর আগেও রিমান্ডে নেয়ার আবেদন করলে নিজেকে করোনা পজিটিভ বলে দাবি করেন রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ। তবে শেষ পর্যন্ত ধোপে টেকেনি অসুস্থতার দাবি। তিন দফা হয় পরীক্ষা নিরীক্ষা।
চিকিৎসক জানান, পুরোপুরি সুস্থ তিনি। দুপুর পৌনে দুটায় দ্বিতীয় দিনের রিমান্ডে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে।
পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে দু কোটি ৭২ লাখ টাকার দুর্নীতির মামলায় দুপুর ২টায় দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের তদন্ত কর্মকর্তা।
এছাড়াও এরই মধ্যে অন্যান্য মামলা ও অভিযোগের অনুসন্ধান ও তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের আভাস দিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর