শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২৩-০৩-০২
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে র্যাবের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার বিকেলে টঙ্গীর বনমালা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। আহত দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় দুটি কিশোর গ্যাং গ্রুপের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. আলম (২৪), রানা মিয়া (২৩), সজল (২৭), বাবু মিয়া (৩০), রকিবুল হাসান (২৫), ইউসুফ (৩০), আসিফ উদ্দিন (২৬), সায়েম আহম্মেদ শাওন (১৮), আসিফ শাহরিয়ার (২৬), রাজিব হাসান (৩০), সোহেল (৩৩), সালাউদ্দিন (৩৬) ও নাদিম (১৯)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চাকু, দুটি রড ও তিনটি লাঠি জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১-এর (জেসিও) নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় অন্তু ও সোহেল গ্রুপের সদস্যরা সংঘাতে জড়াতে পারে এমন খবর পায় র্যাব। পরে র্যাবের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এতে র্যাবের দুজন সদস্য আহত হন। পরে ছুড়ি, লাঠি, রডসহ ১৩ জনকে আটক করা হয়। বুধবার রাতে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, র্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ১৩ জনকে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited