শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫০ পিএম, ২০২৪-০৬-৩০
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শনিবার একাধিক আত্মঘাতি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৯ জন মারাত্মকভাবে আহত হয়েছে। জরুরি সেবাসমূহ এ কথা জানিয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনটি হামলার একটি গোওজা শহরের এক বিয়ের অনুষ্ঠানে চালানো হয়। পিঠে বেঁধে রাখা এক শিশুকে নিয়ে এক নারী বিয়ের আনুষ্ঠানিকতার মাঝামাঝি সময়ে বিস্ফোরণ ঘটায়।
অন্য হামলাগুলো একটি হাসপাতাল ও বিয়ের অন্ষ্ঠুানের আহতদের লক্ষ্য করে চালানো হয়।
বর্নো রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে।
সংস্থা প্রধান বারকিন্ডো সাইদো বলেছেন, নিহতদের মধ্যে গর্ভবতীসহ নারী, পুরুষ ও শিশু রয়েছে।
মারাত্মক আহত ১৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, বোকো হারাম জঙ্গিরা ২০১৪ সালে গোওজা শহরটি দখল করে। পরে নাইজেরিয়ার সামরিক বাহিনী ২০১৫ সালে চাদের বাহিনীর সহায়তায় গোওজা পুনরুদ্ধার করে। তবে সে সময় থেকে বোকো হারাম এ অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে।
সহিংসতায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক নিহত এবং প্রায় ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
কেবল নাইজেরিয়ায় নয়, সহিংসতা ছড়িয়েছে নাইজার, ক্যামেরুন এবং চাদ পর্যন্ত।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited