শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৪-০৬-২৫
জেলার সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ধর্ষণ মামলার আজ নির্ধারিত তারিখে সশরিরে হাজির না হওয়ায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত।
মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাকিব উদ্দিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় জান্নাত আরা ঝর্না বাদী হয়ে সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
ওই মামলায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ থেকে জামিন লাভ করেন মাওলানা মামুনুল হক। জামিনে শর্ত ছিল আদালতের হাজিরার সময় স্বশরিরে উপস্থিত থাকবেন। আজ ছিলো মামলায় হাজিরার নির্ধারিত তারিখ। কিন্তু আদালতে উপস্থিত না থেকে আইনজীবির মাধ্যমে হাজিরার আবেদন করেন মামুনুল। আদালতের শর্ত ভঙ্গ করার অভিযোগে আদালত জামিন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited