বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জবিতে ভর্তির ফল প্রকাশ ১০ ডিসেম্বর

আমাদের বাংলা :    |    ০১:২৫ পিএম, ২০২১-১২-০৫

জবিতে ভর্তির ফল প্রকাশ ১০ ডিসেম্বর

 

 এ বছর বিশ্ববিদ্যালয়টিতে মোট ২ হাজার ৭৬৫ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। প্রতি আসনের বিপরীতে আবেদন ১৪ জন করে 
মোট আবেদন করেছে ৩৮৭১০ জন শিক্ষার্থী ।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির ফলাফল আগামী শুক্রবার (১০ ডিসেম্বর) প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। ফলাফল প্রস্তুত করছে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তর। দপ্তরের পরিচালক উজ্জ্বল কুমার এসব তথ্য জানিয়েছেন।

উজ্জ্বল কুমার বলেন, প্রথম বর্ষের ভর্তির ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন থেকে প্রতি বিভাগের জন্য ক্রম ও মেধা অনুসারে ফলাফল প্রকাশ করা হবে। পরে উপাচার্যকে বিষয়টি জানিয়ে ফলাফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে। ১০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করে ভর্তিপ্রক্রিয়া শুরু করা যাবে। বিস্তারিত তথ্য গণমাধ্যমে আজ রোববার জানানো হবে।

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এবং ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছেন। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে মোট ২ হাজার ৭৬৫ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ১৩টি বিভাগে মোট ৮২৫ জন; কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসভুক্ত মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে দুই ইনস্টিটিউট ও ১৫ বিভাগে মোট ১ হাজার ২৭০; বিজনেস স্টাডিজ অনুষদের চার বিভাগে মোট ৫২০ এবং বিশেষায়িত চার বিভাগে ১৫০ শিক্ষার্থী ভর্তি করানো হবে।

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর