বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০৬:৩৯ পিএম, ২০২৫-১২-০৭

রাঙামাটিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে  সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক (পিএসসি)।
তিনি ওই এলাকার পাহাড়ি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কাউকে ভয় পাওয়ার কিছুই নেই, আপনাদের যেকোনো বিপদে আমাদের পাশে পাবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি জনসাধারণের ভয় পাওয়ার কোন কারন নেই। আমাদের টার্গেট হচ্ছে সন্ত্রাস মুক্ত করা। আপনাদের সকল প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। যত টাকা লাগে যত ডাক্তার লাগে এই এলাকায় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করবো। উন্নত চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেয়া হবে এবং এই এলাকার মা-বোন যারা আছেন এদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো। এটা আমাদের দায়িত্ব। সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রাঙ্গামাটি রিজওয়ানের আওতাধীন ৮টি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় মানবিক কার্যক্রম চলমান রয়েছে। শিশু-কিশোরদের খেলার সামগ্রী, চিকিৎসা সেবা শীতবস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তা সহ নানাবিদ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, পাহাড়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যহত করা সহ এখানে বসবাসরত সাধারন মানুষের উন্নয়নকে পিছিয়ে রেখেছে এখানকার আঞ্চলিক কিছু স্বশস্ত্র সংগঠন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত (পিএসসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন আরাফান, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পুর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা ও হারাঙ্গি বহুমুথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা প্রমুখ।
সুবিধাভোগী এক বয়োবৃদ্ধ বলেন, শীতের এই কঠিন সময়ে কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। সেনাবাহিন শীতের সময় আমাদের কম্বল দিয়ে পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। এতে সুবিধাভোগী পরিবারের সদস্য এবং ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিশু কিশোররা। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর