বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফগান সংকট সমাধানের জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৩৮ এএম, ২০২১-১২-২০

আফগান সংকট সমাধানের জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল (রোববার) ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক একদিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৫৭ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকটের প্রতি গুরুত্ব আরোপ করে দেশটির সংকট সমাধানের জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের মোট বার্ষিক বাজেটের শতকরা ৭৫ ভাগ আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল ছিল। তিনি বলেন, হঠাৎ করে সেই সাহায্য বন্ধ করে দিয়ে উল্টো আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের বিশাল অঙ্কের অর্থ আটকে দেয়ার ফলে আফগানিস্তান বর্তমানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

তিনি আফগান পরিস্থিতির ব্যাপারে আমেরিকার ‘অনুপযুক্ত’ নীতির সমালোচনা করেন এবং ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আফগানিস্তানে অস্থিতিশীলতা চলতে থাকলে তাতে বিশ্বের কারো লাভ হবে না এবং এর ক্ষতি শুধুমাত্র পাকিস্তান ও ইরানে সীমাবদ্ধ থাকবে না। পাক প্রধানমন্ত্রী আফগান জনগণের সহায়তায় এগিয়ে আসার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের সমস্ত নৃগোষ্ঠী লোকজনের প্রতিনিধিত্বের মাধ্যমে অংশগ্রহণমূলক সরকার গঠনের মধ্যদিয়েই কেবল মাত্র দেশটিতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।

এছাড়া, সম্মেলনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আমেরিকার পক্ষ থেকে তার দেশের অর্থ আটকে রাখার তীব্র সমালোচনা করে বলেন, আফগান অর্থ আটকে রাখার অর্থ সকল আফগান নাগরিকের সঙ্গে শত্রুতা এবং সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করা। তিনি সকল মুসলিম দেশে আফগানিস্তানের দূতাবাস আবার চালু করার আহ্বান জানান।মুত্তাকি বলেন, আমরা সকল মুসলিম দেশকে এই নিশ্চয়তা দিতে চাই যে, আফগানিস্তানে বর্তমানে একটি দায়িত্বজ্ঞান সম্পন্ন ও প্রতিশ্রুতিশীল সরকার ক্ষমতায় রয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর