শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০২:৫৮ পিএম, ২০২৫-১০-২৮
নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হবার সময় সেটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা সামসুল আলম নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার উল্টে যায়।
রেল পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, সাগরিকা রেলগেট এলাকায় একটি ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলবিভাগ।
এরইমধ্যে ট্রেনটিতে থাকা পণ্যবাহী কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রেল সংশ্লিষ্ট কারো কোনো গাফিলতি ছিল কনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited