বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪২ পিএম, ২০২৫-১২-০৫

নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের বিষয়।
জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। দলটি এখনো নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচনে অংশ নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা জাতীয় পার্টির সহযোগিতায় সংঘটিত হয়েছে।
‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে রাজনৈতিক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এই মাইনাস ফোরের কথা বলছে, তারা মূলত স্বৈরাচারের দোসর দল থেকেই উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই ‘মাইনাস ফোর’ নামক কোনো সিদ্ধান্ত বা ধারণার কথা বলা হয়নি। যিনি ‘মাইনাস’ হয়েছেন হত্যাযোগ্য অপরাধে জড়িত থাকার কারণেই এই অবস্থায় পড়েছেন।
তিনি আরও বলেন, জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র প্রমাণিত হয়েছে।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


অনিয়মের বিরুদ্ধে কঠোর গৃহায়ণ কর্মকর্তা নাসির উদ্দীন: স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র

অনিয়মের বিরুদ্ধে কঠোর গৃহায়ণ কর্মকর্তা নাসির উদ্দীন: স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র

মো. আরফান উদ্দীন : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মো. নাসির উদ্দিনকে ঘি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর