শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৬ এএম, ২০২২-০৮-১৩
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নথি জব্দের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট বলেছেন, তিনি কোনো অপরাধ করেননি। নথিগুলোতে গোপন কিছুই নেই।
শুক্রবার (১২ আগস্ট) ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে নথি উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, নথিগুলোর একটি তালিকা করা হয়েছে। শুক্রবার বিকেলে একজন বিচারক সাত পৃষ্ঠার নথি মুক্ত করেন। এর পর নথিগুলোর তালিকা প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানান। ওই পরোয়ানার ভিত্তিতেই গত সোমবার (৮ আগস্ট) মার-এ-লাগোতে তল্লাশি চালায় এফবিআই।
ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়েছে এফবিআই। গত সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডায় তার বিলাসবহুল মার-এ-লাগো বাড়িতে এ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এ রিপাবলিকান নেতা। ৯ আগস্ট একই অভিযোগ করে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। এরপরই তার সমর্থকরা মার-এ-লাগো নামের বিলাসবহুল বাড়ির সামনে জড়ো হতে থাকেন। যুক্তরাষ্ট্রে সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআই হানা দেওয়ার ঘটনা অভূতপূর্ব বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited