শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৭:৪৬ পিএম, ২০২১-০৭-০৭
কোতয়ালি মডেল থানা ও ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৩৬০গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় গাঁজা বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার লেবুতলা পশ্চিমপাড়ার মোহাম্মদ বিশ^াসের ছেলে রিপন বিশ^াস ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বর্তমানে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া খালদার রোড বরফ কলের সামনে মোড়ের মাথায় সাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল ফকিরের ছেলে সোহেল ফকির। কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই অনুপম রায় জানান, মঙ্গলবার ৬ জুলাই সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের খালদার রোডস্থ আমিনিয়া আলিয়া মাদ্রাসার মেই গেটের সামনে থেকে সোহেল ফকিরকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৩৬পুরিয়া অর্থাৎ ১১০ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। অপরদিকে, ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাত ১০ টায় লেবুতলা (দত্তপাড়া) গ্রামস্থ জনৈক মন্টু দত্ত এর বসত বাড়ির উত্তর পাশের্^ বাঁশ বাগানের ভিতর থেকে রিপন বিশ^াসকে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানা হাজতে রেখে মাদক আইনে মামলা দেন। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited