বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জকিগঞ্জের ওপারে কুশিয়ারায় রোববার বাংলা -ভারত জলপথ বাণিজ্যের উদ্বোধন করছেন মোদি

আবদুল কাদের তাপাদার, সিলেট ::    |    ০৪:৩৭ পিএম, ২০২০-১১-০৩

জকিগঞ্জের ওপারে কুশিয়ারায় রোববার বাংলা -ভারত জলপথ বাণিজ্যের উদ্বোধন করছেন মোদি

 


বাংলাদেশের সিলেট জেলার শেষ সীমানায় জকিগঞ্জ শহর। উজানের ভারতের বরাক থেকে নেমে আসা কুশিয়ারা নদী কুল কুল রবে বয়ে যায় জকিগঞ্জ শহর ঘেঁষে। এপারে বাংলাদেশ । ওপারে ভারত । জকিগঞ্জে রয়েছে একটা শুল্ক স্টেশন। কুশিয়ারায় নৌকা দিয়ে এপার ওপার বাণিজ্য চলে আসছে। এই কুশিয়ারা নদীতে আগামী রোববার(  ৮ নভেম্বর)  স্টীমারঘাট  উদ্বোধনের মাধ্যমে বাংলা - ভারত জলপথ বাণিজ্যের উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের সাথে  বাংলাদেশের মধ্যে ফের চালু হচ্ছে জলপথের  বাণিজ্য। বাংলাদেশের জকিগঞ্জ থেকে ভারতে অসমের করিমগঞ্জ পর্যন্ত কুশিয়ারা নদীর মধ্য দিয়ে এই জলপথে নতুন করে চালু হতে যাওয়া পণ্য পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ নভেম্বর রোববার বেলা সাড়ে দশটায় দিল্লি থেকে ভার্চুয়াল মোডে ভিডিও কনফারেন্সে রিমোর্ট টিপে নরেন্দ্র মোদি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। করিমগঞ্জের স্টিমারঘাট কার্যালয়ে ওইদিন আয়োজিত হবে এই উদ্বোধন অনুষ্ঠান।
এই উদ্বোধনকে কেন্দ্র করে করিমগঞ্জের জেলাশাসক আম্বামুথান এমপির পৌরহিত্যে তাঁর কার্যালয়ে সোমবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয় । সভায় কেন্দ্রীয় অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে কেন্দ্র সরকারের পরামর্শে আগামী রোববার ওই অনুষ্ঠান আয়োজনের বিষয়সূচি তৈরি করার ব্যাপারে আলোচনার ভিত্তিতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয় । জেলাশাসক জানিয়ে দেন, উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সরকারের চারটি কার্গো ভেসেল সিমেন্ট নিয়ে জকিগঞ্জ থেকে করিমগঞ্জ স্টিমারঘাটে এসে পৌঁছবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি বাংলাদেশের কাছ থেকে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। এরপর করিমগঞ্জ স্টিমারঘাট থেকে লাইমস্টোন বোঝাই করে কার্গো ভেসেলগুলি ফের জকিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে।

আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন বিভাগকে এ দিন দায়িত্ব বুঝিয়ে দেন জেলাশাসক । সভায় করিমগঞ্জ জেলা উন্নয়ন কমিশনার আরকে
লস্কর, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, ব্যবসায়ী সুব্রত কর, আমদানি-রফতানি সংস্থার সভাপতি অমরেশ রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর