শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:২০ পিএম, ২০২৫-০৫-২৭
ইংরেজি দৈনিক ডন পুনরায় প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পত্রিকাটির প্রকাশক জনাব মোঃ এরশাদ হোসেন রানা এ বিষয়ে সকল গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, ২০২১ সালে তৎকালীন ফ্যাসিবাদী সরকার ডন-এর প্রকাশনা বন্ধ করে দেয়। তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ একটি বিশেষ গোষ্ঠীর পক্ষে পত্রিকাটিকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু প্রকাশক তা প্রত্যাখ্যান করলে, ঢাকার তৎকালীন জেলা প্রশাসক পত্রিকাটি বন্ধের আদেশ দেন।
সম্প্রতি, প্রকাশক এই ইংরেজি দৈনিকটি নতুন রূপে ও আধুনিক কলেবরে পুনঃপ্রকাশের উদ্যোগ নিয়েছেন। প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিজ্ঞ ও প্রথিতযশা সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ পত্রিকাটির প্রধান সম্পাদক (Editor-in-Chief) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, শেখ মহিউদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় ২০ বছর নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি ডাবলিন সিটি ইউনিভার্সিটি (DCU), আয়ারল্যান্ড থেকে ইন্টারন্যাশনাল জার্নালিজম স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited