শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:৪৬ পিএম, ২০২০-১০-১১
প্রতারণা মামলায় হাজিরা দিতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন জানান, নগরের ডবলমুরিং থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় হাজিরা দিতে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।
চট্টগ্রামের মেগা মোটরসের আমদানি করা যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই নগরের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
করোনা ভাইরাসের চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে মোহাম্মদ সাহেদ গ্রেফতার হওয়ার পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। আদালত রোববার এই বিষয়ে শুনানির দিন ঠিক করেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited