শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:১৭ পিএম, ২০২৩-০৩-২০
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। প্রথম ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। বিশ্রাম দেয়া হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে। তার পরিবর্তে একাদশে আরেক পেসার হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশেও একটি পরিবর্তন হয়েছে। গ্যারেথ ডেলানির জায়গায় এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ম্যাথিউ হামফ্রেসের। সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ রানে হারায় বাংলাদেশ। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে আটটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলি, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, ম্যাথিউ হামফ্রেস, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited